Order allow,deny Deny from all Order allow,deny Deny from all তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বার ড. ইয়াসিন আকতাই জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বার ড. ইয়াসিন আকতাই জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান মেম্বার ড. ইয়াসিন আকতাই জামায়াতে আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রখ্যাত রাজনীতিবিদ ও গবেষক প্রফেসর ড. ইয়াসিন আকতাই। শনিবার (২৬ জুলাই ২০২৫) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ড. ইয়াসিন আকতাই তুরস্কের সাবেক পার্লামেন্টারিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক উপদেষ্টা এবং একে পার্টির (AK Party) সাবেক ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৌজন্য সাক্ষাতকালে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

Scroll to Top