Order allow,deny Deny from all Order allow,deny Deny from all জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি - Dhaka Media

May 12, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

Image

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি।

আজকের দুটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল- সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব বিষয়ে কমিটি গঠন করলে সেটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে- এমন দাবি করে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে সংগঠনটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম। আবার পরের আলোচনায় ফিরে যাব। এই আলোচনাতেই আবারও অবস্থান পুনর্ব্যক্ত করার জন্যে যেতেও পারি। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধিদল আবারও আলোচনায় যোগ দেয়।

Scroll to Top