September 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • সৌদি আরবে উন্নয়নমূলক কাজে জনশক্তি প্রেরণে আগ্রহী বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

সৌদি আরবে উন্নয়নমূলক কাজে জনশক্তি প্রেরণে আগ্রহী বাংলাদেশ: স্থানীয় সরকার মন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সৌদি আরবে উন্নয়নমূলক কাজে জনশক্তি প্রেরণে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। Saudi Vision 2030, World Expo 2030 এবং FIFA World Cup 2034 সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন উন্নয়নমূলক, উৎপাদনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৬) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে SABCCI-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী মন্ত্রীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

বৈঠকে জানানো হয়, SABCCI আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ‘Bangladesh Trade Promotion Mission and Product Catalogue Show’ আয়োজন করতে যাচ্ছে। এতে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।

এ উদ্যোগে SABCCI-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি এ আয়োজনের সফলতা কামনা করেন।

Scroll to Top