September 22, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রেঞ্জ ডিআইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এসআরবি-১৪ ময়মনসিংহের নবাগত অধিনায়ক

রেঞ্জ ডিআইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এসআরবি-১৪ ময়মনসিংহের নবাগত অধিনায়ক

Image

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ময়মনসিংহ রেঞ্জ ও এসআরবি-১৪-এর কার্যক্রম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top