ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA81)-এর সাইডলাইনে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।











