দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

তবে শুধু তারেক রহমানকে একা নন, তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও।
এদিকে তারেক রহমান ও তার পরিবারকে বরণ করতে বিমানবন্দরে রয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।











