February 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ১২তম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এএফডি পিএসও’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১২তম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এএফডি পিএসও’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

Image

১২তম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সারা হেলেন রাস বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা সংলাপের ভবিষ্যৎ কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করা হয়।

Scroll to Top