ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়েনে দেবে।











