March 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Image

শনিবার (২৮ মার্চ ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ধানমন্ডির বাসায় উপস্থিত হয়ে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দীর্ঘায়ু কামনা করেন।

এসময় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে বলেন, “আমি আপনার কাছে দোয়া ও আশীর্বাদ নিতে এসেছি। আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শন স্বরূপ আমি সামান্য সম্মাননা উপহার দিচ্ছি। আপনি সাদরে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। আপনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা সৌভাগ্যবান যে, আপনাকে আমরা এখনো পাচ্ছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারি।”

প্রসঙ্গত, ডেপুটি স্পিকার বলেন যে, আজকে সংসদের গণতন্ত্র ফিরে এসেছে। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি এই সংসদে গণতন্ত্র উদ্ধার হয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যারা গুম-খুন হয়েছেন এবং সর্বশেষ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি যে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪—এই তিনটি সংসদ নির্বাচন ওয়াজ নাথিং বাট ফ্যাসিস্ট রেজিমেন্ট ক্ষমতার নবায়নের জন্য কাজ করেছে। নির্বাচন কমিশন ক্ষমতার নবায়নের জন্য গেজেট হিসেবে কাজ করেছে। তারা সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে পরিচালিত করেছে। সত্যিকার অর্থে যে ডেমোক্রেসি, তা বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭/১৮ বছর ধরে কেউ দেখেননি।

আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, নিরপেক্ষভাবে সরকারি দল এবং বিরোধী দল অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে। আমরা সংসদকে একটি কার্যকর সংসদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বস্তুতপক্ষে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, দেশের মানুষ তাকিয়ে আছে এই সংসদের দিকে। আমরা চাই বাংলাদেশের সামগ্রিক রাজনীতির কেন্দ্রবিন্দু যেন সংসদ হয়।

ডেপুটি স্পীকার হিসেবে আমার দায়িত্ব থাকবে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার। সংসদের ক্ষেত্রে বিরোধীদল হলো সংসদের প্রাণ। তাই বিরোধীদল কার্যপ্রণালী বিধি অনুসারে তাদের মতামত ব্যক্ত করবে। সংসদে সবার জন্য সমানভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।

সাক্ষাৎকালে তাঁর পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির, সাবেক একান্ত সচিব মোঃ খালেকুজ্জামান সবুজ, ডেপুটি স্পীকারের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top