শুভ বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলম হোসেন কালীগঞ্জের টলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আনন্দঘন পরিবেশে তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।











