আজ রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) ভোরে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সালাত আদায়ের পর আমীরে জামায়াত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।











