বেগম খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থেকে ফের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ৮টায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন রওনা হয়েছেন।











