ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) মাপুতোতে তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী মিসেস ম্যানুয়েলা ডস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লক্ষ টাকার সমপরিমাণ একটি চেক হস্তান্তর করেছেন।

মাসব্যাপী প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফসল, জীবিকা এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে মানবিক সংকটের সৃষ্টি হওয়ার পর মোজাম্বিক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
হাইকমিশনার শফি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং দুর্ভোগ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতির প্রতীক মাত্র।
মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল জনাব ইউসুফ মিরালি চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











