February 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মুক্তিযুদ্ধের বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

মুক্তিযুদ্ধের বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

Image

বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী, জনাব এ কে খন্দকার, বীর উত্তম-এর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) হিসেবে জনাব খন্দকারের অসাধারণ নেতৃত্ব, সাহস ও কৌশলগত ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনন্য অবদান রেখেছে। স্বাধীনতার পর বাংলাদেশের বিমানবাহিনী পুনর্গঠনে তিনি প্রথম প্রধান হিসেবে দারুণ নেতৃত্ব দিয়েছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে তাঁর উপস্থিতি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন, “জনাব এ কে খন্দকার, বীর উত্তম শুধু একজন বীর মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান দেশপ্রেমিক ও ইতিহাস-সচেতন দলিলকার। দীর্ঘদিন বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।”

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Scroll to Top