March 28, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনি, বীর শহিদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনি, বীর শহিদদের প্রতি সেনাবাহিনীর গান স্যালুট

Image

ডেস্ক রিপোর্টঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।

রাজধানীর তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট এ আয়োজনের অংশ হিসেবে ০৬টি গান ব্যবহার করে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদান করে।

এই তোপধ্বনি ও গান স্যালুটের মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের। একই সঙ্গে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ এবং স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা হয়।

Scroll to Top