February 11, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র পরিদর্শন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র পরিদর্শন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

Image

চট্টগ্রাম প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে।

ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আপ্রু মারমা, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) জনাব মোস্তাক আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দীন (সদস্য সচিব) এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্র নং–১৭ টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৬৬৪ জন; পুরুষ ১৮১০, মহিলা ১৮৫৪) এবং কেন্দ্র নং–২৩ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র (মোট ভোটার ৫২৯১ জন; পুরুষ ২৭০৫, মহিলা ২৫৮৬) পরিদর্শন করা হয়।

এছাড়াও মীরসরাই উপজেলায় ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৪১৫৭ জন, ভোটকক্ষ ৮টি) এবং পশ্চিম খইয়াছড়া এলাকার খইয়াছড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩৩২১ জন, ভোটকক্ষ ৬টি) পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

Scroll to Top