February 6, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ভারত থেকে কম দামে সুতা আমদানিতে সংকটে দেশীয় স্পিনিং মিল: বিটিএমএ সভাপতি

ভারত থেকে কম দামে সুতা আমদানিতে সংকটে দেশীয় স্পিনিং মিল: বিটিএমএ সভাপতি

Image

ভারত থেকে কম দামে সুতা আমদানি বাড়ায় দেশের স্পিনিং মিলগুলো বড় ধরনের সংকটে পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, সদ্যসমাপ্ত অর্থবছরে ভারত থেকে সুতা আমদানি বেড়েছে প্রায় ১৩৭ শতাংশ। মূলত ভারতীয় ব্যবসায়ীরা প্রতি কেজি সুতায় প্রায় ৩০ সেন্ট কম দামে বাংলাদেশে ডাম্পিং করছে। এর ফলে দেশীয় সুতাকলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিটিএমএ সভাপতি জানান, এই পরিস্থিতির কারণে ইতোমধ্যে দেশের প্রায় ৫০টি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে। এসব মিলে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার বিনিয়োগ ছিল। একবার বন্ধ হয়ে যাওয়া এসব মিল নতুন করে চালু করা অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা ক্রমেই সুতার জন্য ভারতের ওপর অতিনির্ভরশীল হয়ে পড়ছি। অতীতে একাধিকবার ভারত কোনো যৌক্তিক কারণ ছাড়াই তুলা রপ্তানি বন্ধ করেছে, এমনকি সুতা রপ্তানিও বন্ধ করেছে।” এ ধরনের অতিনির্ভরতা ভবিষ্যতে দেশের বস্ত্রখাতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিটিএমএ সভাপতি।

Scroll to Top