February 11, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Image

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সোমবার (১৯ মে ২০২৫) ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের চলমান কার্যক্রম, সামাজিক ও মানবিক কার্যক্রমে নারীদের সম্পৃক্ততা এবং কমিউনিটি পর্যায়ে গঠনমূলক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে জামায়াতের মহিলা বিভাগের ভূমিকা তুলে ধরেন।

Scroll to Top