February 6, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপ হাইকমিশনের গভীর শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপ হাইকমিশনের গভীর শোক প্রকাশ

Image

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মালদ্বীপের হাই কমিশন।

এক শোকবার্তায় মালদ্বীপ হাইকমিশন জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় স্থান অধিকার করে আছেন। তাঁর মৃত্যুতে মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।

শোকবার্তায় আরও বলা হয়, এই দুঃসময়ে বেগম খালেদা জিয়ার পরিবার, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি মালদ্বীপ হাইকমিশনের আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা রইল। তাঁদের চিন্তা ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।

মালদ্বীপ হাইকমিশন উল্লেখ করে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান একটি স্থায়ী ও স্মরণীয় উত্তরাধিকার হিসেবে বিবেচিত হবে।

Scroll to Top