February 7, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করবে

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করবে

Image

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ঘোষিত নির্বাচনী ইশতেহারে এ নীতির আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে বলা হয়, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা এবং জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। সব আন্তর্জাতিক সম্পর্ক ও সম্পৃক্ততায় এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে দলটি স্পষ্টভাবে উল্লেখ করেছে।

বিএনপি তাদের ইশতেহারে ঘোষণা করে, বাংলাদেশের সীমান্তের বাইরে ‘বন্ধু আছে, প্রভু নেই’—এই নীতিতে বিশ্বাস করে দলটি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোনো একক শক্তির ওপর নির্ভরশীল না হয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবে।

নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল, সক্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বৈশ্বিক অঙ্গনে ভূমিকা রাখবে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণই হবে তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য।

Scroll to Top