অনলাইন ডেস্কঃ
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation–বিমসটেক)-এর মহাসচিব Indra Mani Pandey আজ Bangladesh Nationalist Party (বিএনপি)-এর চেয়ারম্যান Tarique Rahman-কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় মহাসচিব তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বিএনপি’র নেতৃত্বে অর্জিত এ সাফল্যের জন্য তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতার প্রশংসা করেন।











