February 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপির বিজয়ে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ

বিএনপির বিজয়ে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ

Image

অনলাইন ডেস্কঃ

জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশের পর মোদি তার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক শুভেচ্ছা বার্তা শেয়ার করেন। বার্তায় তিনি বলেন, “বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।”

ভারতের প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন। তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় সমর্থন দিয়ে যাবে।”

মোদি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ-ভারত বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী।

Scroll to Top