February 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সকল প্রকার অনিয়ম, দুর্নীতি আর দুর্বৃত্তায়নের পথ পরিহার করে সত্য, সুন্দর আর সততার পথে পরিচালিত হয়ে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির সংকল্পে শপথ নিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের মালিক জনগণ। জনগণের জন্য একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহার পেশাদারিত্বের সাথে বাস্তবায়নে মেধা ও শ্রমের বিনিয়োগ করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি অর্থের অপচয় রোধ ও কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখতে প্রতিটি পর্যায়ে নিবিড় মনিটরিং করতে হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এর উপযোগিতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন।

Scroll to Top