ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ, ২০২৬) তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।











