পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী-এর বিভিন্ন ঘাঁটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলের অংশ হিসেবে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঘাঁটিতে কর্মরত কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিমান সদর দপ্তর ও সংশ্লিষ্ট ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।











