February 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ–ফ্রান্স সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশ–ফ্রান্স সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত

Image

ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরি-শারলে (Jean-Marc Séré-Charlet) বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। তিনি বাংলাদেশে ফ্রান্সের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রপতি ও রাষ্ট্রদূতের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। উভয়ই দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় গণতন্ত্র রক্ষা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগ।

রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরি-শারলে বলেন, “ফ্রান্স বাংলাদেশের একটি বিশ্বস্ত ও সহযোগী অংশীদার। আমরা বাংলাদেশের পাশে থেকে দুই দেশের সম্পর্ক সব খাতে আরও উন্নত ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রদূতের দায়িত্বগ্রহণ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং বাণিজ্য, উন্নয়ন, সংস্কৃতি ও প্রযুক্তি—সব খাতেই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

Scroll to Top