March 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যাক্ত করলো ইউএই

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যাক্ত করলো ইউএই

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, আর্থিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করা হয়।

Scroll to Top