February 28, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ প্রতিরোধ করতে হবে: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ প্রতিরোধ করতে হবে: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর—এই চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে, বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

তিনি আরও বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। বিষয়টি যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে কার্যক্রম চলছে। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Scroll to Top