নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৬) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাপ্তাহিক ঢাকা মিডিয়া এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।
সাক্ষাৎকালে তিনি মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মাননীয় মন্ত্রীর ব্যস্ত সময়সূচি থেকে সময় দেওয়ার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাপ্তাহিক ঢাকা মিডিয়া এর সম্পাদককে শুভকামনা জানান এবং ভবিষ্যতে যেকোনো ধরণের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।











