March 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করা হবে। তিনি বলেন, স্পেনে অবস্থানরত অবৈধ ২৫ হাজার বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি, তাতে আমাদের প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন, সে অনুযায়ী বন্ধ হয়ে থাকা শ্রমবাজার—বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে—সেগুলো কীভাবে আবার চালু করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন পর্যন্ত আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসার কারণে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে সক্ষম হব। এ অঞ্চলকে নদীভাঙন থেকে রক্ষা করতে জরুরিভিত্তিতে যেখানে যা করা দরকার, প্রয়োজন অনুযায়ী তাই করা হবে।

এর আগে মন্ত্রিগণ সার্কিট হাউজে সিলেটের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলার চলমান উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

Scroll to Top