নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে রাজধানীর ঢাকা নিউমার্কেট এলাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।











