February 6, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ধানের শীষে গণজোয়ার গড়তে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধানের শীষে গণজোয়ার গড়তে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

গাজীপুর—১ নির্বাচনী এলাকার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকে গণজোয়ার সৃষ্টি ও বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর—১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা ও মেয়র মজিবুর রহমান।

সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কালিয়াকৈরসহ গাজীপুর—১ আসনের সর্বস্তরের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখছে এবং সেই আস্থার প্রতিফলন ভোটের মাধ্যমে প্রকাশ পাবে।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Scroll to Top