নিজস্ব প্রতিবেদকঃ
আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
সারজিস আলম বলেন, ‘এখন পর্যন্ত এনসিপি স্বতন্ত্রভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক জোট গঠন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’











