February 14, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ত্রয়োদশ সংসদ নির্বাচিতদের শপথ হবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব

ত্রয়োদশ সংসদ নির্বাচিতদের শপথ হবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব

Image

অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের জানান, শপথ নেওয়া প্রসঙ্গে আগ্রহ প্রকাশ করা হয়েছে, তাই খুব দ্রুত এটি সম্পন্ন হবে। তিনি জানান, যদি দেরি হয়, সেটি সর্বোচ্চ ১৬ বা ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা যেতে পারে।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনের পরদিন থেকেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পাঠ করাবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। শফিকুল আলম বলেন, “পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।”

Scroll to Top