ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোট প্রদান করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া, রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ০৯:০০ মিনিটে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ভোট দেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বেলা ১১:৩০ মিনিটে বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।











