গাজীপুর প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জিএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক প্রস্তুতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।











