February 6, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক: সালাউদ্দিন আহমদ

তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক: সালাউদ্দিন আহমদ

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যালোচনা করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমানবন্দর পরিদর্শন করেন এবং এ উপলক্ষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী চলাচল, প্রটোকল, ভিআইপি ব্যবস্থাপনা ও সার্বিক লজিস্টিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বি. জে. শামছুল ইসলাম।

Scroll to Top