নিজস্ব প্রতিবেদকঃ
নবনির্বাচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) তাঁর নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাপ্তাহিক ঢাকা মিডিয়া এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।
সাক্ষাৎকালে তিনি মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মাননীয় মন্ত্রীর ব্যস্ত সময়সূচি থেকে সময় দেওয়ার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাপ্তাহিক ঢাকা মিডিয়া এর সম্পাদককে শুভকামনা জানান এবং ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাত সংশ্লিষ্ট কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।











