আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে তিনি ১৭ আসনের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন তারেক রহমান। এরপর তিনি মতবিনিময় সভায় যোগ দেন।
ঢাকা-১৭ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।











