ডেস্ক রিপোর্টঃ
ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন- মো. আব্দস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দল কাইয়ুম চৌধুরী ও নারায়ণগঞ্জে সিটি করপোরেশনে মো. শাখাওয়াত হোসেন ও গাজীপুরে সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।











