March 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

Image

ডেস্ক রিপোর্টঃ

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেয়েছেন।

জাতীয় সংসদে সাধারণত সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং জ্যেষ্ঠ সংসদ সদস্যদের জন্যই প্রথম সারির আসন বরাদ্দ থাকে। সে বিবেচনায় প্রথম সারিতে তার আসন প্রাপ্তি রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন স্বপন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সংসদের আজ প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মধ্য দিয়েই জাতীয় সংসদ–এর ত্রয়োদশ সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Scroll to Top