ডেস্ক রিপোর্টঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কন্টিনজেন্টের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কন্টিনজেন্টে অংশগ্রহণকারী সদস্যরা।
ইফতার পূর্বে মহাপরিচালক প্যারেডের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং এতে সন্তোষ প্রকাশ করেন। তিনি কুচকাওয়াজকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাহিনীর সদস্যদের নিয়ে মহাপরিচালকের এমন আন্তরিক আয়োজন তাদের মনোবল আরও দৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এর ফলে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণ হবে আরও মনোমুগ্ধকর, সুশৃঙ্খল ও সাবলীল।











