February 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Image

ডেস্ক রিপোর্টঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ—মূল লক্ষ্য জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো। মানুষের যে সমস্যা ছিল, সরকার সেই সব সমস্যা নিয়ে কাজ করবে। কৃষকের সমস্যা, মেহনতি মানুষের সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা, বেকারত্বসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটা নয়। এছাড়া মব কালচারও থাকবে না—আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে।

সর্বোপরি, আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

Scroll to Top