March 14, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • চট্টগ্রামে ইস্পাহানি সেন্টারে অ্যাডিডাস, নাইকি ও লিভাইসের মাল্টি-ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করলো DBL Lifestyles

চট্টগ্রামে ইস্পাহানি সেন্টারে অ্যাডিডাস, নাইকি ও লিভাইসের মাল্টি-ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করলো DBL Lifestyles

Image

বিজনেস ডেস্কঃ

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী DBL Group–এর রিটেইল প্ল্যাটফর্ম DBL Lifestyles Limited চট্টগ্রামের আইস্পাহানি সেন্টারে বিশ্বখ্যাত তিনটি ব্র্যান্ডের নতুন মাল্টি-ব্র্যান্ড আউটলেট চালু করেছে। নতুন এই শোরুমে আন্তর্জাতিক ব্র্যান্ড Adidas, Nike এবং Levi’s–এর পণ্য পাওয়া যাবে।

রবিবার (৮ মার্চ ২০২৬) তারিখে চট্টগ্রামের Ispahani Centre–এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান Abdul Wahed, ব্যবস্থাপনা পরিচালক M. A. Jabbar, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও M. A. Quader (Anu)সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড জানায়, এই মাল্টি-ব্র্যান্ড রিটেইল ডেস্টিনেশন চালুর মাধ্যমে আন্তর্জাতিক মানের শপিং অভিজ্ঞতা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য আরও একধাপ এগিয়ে গেল। এখানে গ্রাহকরা আধুনিক স্পোর্টস পারফরম্যান্স গিয়ার থেকে শুরু করে বিশ্বখ্যাত ডেনিম কালেকশন পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য এক ছাদের নিচে পাবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিশ্বমানের ব্র্যান্ড ও ট্রেন্ড নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে বৈশ্বিক ফ্যাশন ও লাইফস্টাইলের সেতুবন্ধন তৈরি করতে কাজ করছে ডিবিএল গ্রুপ।

Scroll to Top