March 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঘরমুখী মানুষের নিরাপদ ঈদ যাত্রায় নির্দেশনা দিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

ঘরমুখী মানুষের নিরাপদ ঈদ যাত্রায় নির্দেশনা দিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

Image

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ, ২০২৬) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

সভায় পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুরের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট সকল পক্ষ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Scroll to Top