February 6, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত

গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত

Image

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নির্ধারিত সময়ে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মহান স্বাধীনতা সংগ্রামে তাঁদের অসামান্য অবদান এবং নতুন প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর; পুলিশ সুপার, গাজীপুরের প্রতিনিধি; জনাব সালমা খাতুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ); জনাব মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জনাব এম রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর।

Scroll to Top