গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) কালিয়াকৈর উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











