নিজস্ব প্রতিবেদকঃ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান। তিনি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।”
শেষে সিইসি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও অর্থবহ করে তুলতে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখেন।











