February 12, 2026

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • ওসমান হাদির ওপর হামলাকারীর সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির

ওসমান হাদির ওপর হামলাকারীর সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির

Image

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০, ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২ অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

সূত্রঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Scroll to Top