অনলাইন ডেস্কঃ
পবিত্র রামাদান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি ইয়াতীমখানা ও হেফ্জ মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন।











